সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিনা কারণে বের হওয়ায় ঢাকায় আটক দেড়শতাধিক

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ২:২৪ অপরাহ্ন

ডেস্ক নিউজ:  কঠোর বিধিনিষেধ চলাকালীন প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক লোককে আটক করেছে পুলিশ। রাজধানীর মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল, মিরপুর, শাগবাগ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এছাড়া যৌক্তিক কারণ দেখাতে না পারায় অনেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।
এদিকে শাহবাগ মোড়ে অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া বের হওয়ায় দুজনকে জরিমানা করা হয়। তারা হলেন- রুবেল মিয়া ও সোহেল রানা। তাদের দুইশত থেকে সাতশ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বলে জানান র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, প্রত্যেকের উচিত বিধিনিষেধ মেনে চলা। সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা যদি সেগুলো মেনে চলি আশা করি করোনা সংক্রমণ কমে আসবে।
এদিকে রাজধানী মিরপুর ১৪ নম্বর এলাকায় চলমান বিধিনিষেধ ভঙ্গ করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ১৫ জনকে ৩শ’ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় জরিমানার টাকা দিতে না পারায় ২-৩ জনকে আটক করা হয়। আজ সকাল থেকে কাফরুল থানার পাশের সড়কে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host