শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালন করতে হবে- আই জি ড: বেনজির আহমেদ

Reporter Name
Update : বুধবার, ৩০ জুন, ২০২১, ১০:৪৪ অপরাহ্ন

ডেস্ক নিউজ: করোনাভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধে আগামীকাল সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সরকার ঘোষিত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সকল ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি। তিনি সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন তিনি। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আইজিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host