রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় তিন যুবক আহত

নিউজ ডেস্ক
Update : বুধবার, ৩০ জুন, ২০২১, ১:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোরে হ্নীলা ইউপি দমদমিয়া নেছারপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন-জাদিমুড়া এলাকার স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ ,সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক জানান, পূর্ব শত্রুতার জেরে বশরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লা, নুরু , আবু তাহের কালু স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা, মারধর ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের তিন ছেলে গুরুতর আহত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও নজরদারিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host