রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রথম এস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজ ফাইজারের টিকা অধিক কার্যকরি

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ: করোনা ভাইরাসের টিকা মিশ্র শিডিউলে দিয়ে নতুন এক পরীক্ষা চলছে। এতে প্রথমে এস্ট্রাজেনেকার এক ডোজ টিকা দেয়ার চার সপ্তাহ পরে আবার এস্ট্রাজেনেকার টিকা না দিয়ে ফাইজারের এক ডোজ টিকা দেয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে পরপর এস্ট্রাজেনেকার টিকার দুটি ডোজ দেয়ার চেয়ে প্রথমে এস্ট্রাজেনেকার এক ডোজ এবং পরে ফাইজারের এক ডোজ টিকা দিলে তাতে অধিকতর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় এ কথা বলা হয়েছে। এই গবেষণার নাম দেয়া হয়েছে ‘কম-কোভ’। এ প্রক্রিয়ায় দেখা গেছে টিকার অন্য যেকোনো সমন্বয়ের চেয়ে এই পদ্ধতিতে অধিক উচ্চ মাত্রায় এন্টিবডি সৃষ্টি করে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের বিরুদ্ধে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ইউরোপের কিছু দেশ এরই মধ্যে এস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়ার বিকল্প প্রস্তাব করছে। কারণ, এস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়ার ফলে বিরল রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। তাই এর বিকল্প খোঁজা হচ্ছে। ঠিক এমন সময়ে গবেষণায় ওই তথ্য দেয়া হলো। এই তথ্য তাদেরকে সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। অক্সফোর্ডের প্রফেসর ম্যাথিউ স্ন্যাপ এই গবেষণার নেপথ্যে কাজ করছেন। তিনি বলেছেন, টিকা দেয়ার ক্ষেত্রে এই গবেষণা কিছুটা পরিবর্তন আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host