রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে একদিনে রেকর্ড সনাক্তের হার, মৃত্যু ৪

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ প্রতিনিধি
Update : সোমবার, ২৮ জুন, ২০২১, ৫:০৯ অপরাহ্ন

ঝিনাইদহে আবারো বেড়েই চলেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় ২০৮টি নমুনা পরীক্ষা করে ১’শ ৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। এ পর্যন্ত জেলায় এটাই সর্বোচ্চ রেকর্ড সনাক্তের হার।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৮ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১’শ ৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১ জন, শৈলকুপায় ২ জন ও মহেশপুর ১ জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮৭ জন।
তিনি আরও বলেন, প্রায় গ্রামেই করোনা ছড়িয়ে পড়েছে। বারবার সতর্ক করা সত্বেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারনে করোনা সংক্রমণ বেড়ে গেছে। গতকাল সংক্রমণের হার ছিল ৩৮ ভাগ।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৭ জন রোগি ভর্তি আছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

এদিকে ঝিনাইদহে লকডাউনের ৭ম দিন চলছে। জেলা শহরে লকডাউন মোটামোটি ভাবে কার্যকর হলেও গ্রামাঞ্চলে লকডাউন মানার বালাই নেই। গ্রামীন হাট বাজারে ভিড় করে চলছে কেনাকাটা। মসজিদেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না। গণপরিবহণ বন্ধ থাকলেও নানা অজুহাতে শহরমুখী হচ্ছে মানুষ। চলাচল করছে সিএনজি, ইজিবাইক, অটোরিক্সা, ভ্যান ও মোটর সাইকেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host