মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মেহেরপুরের গাংনীতে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা

শাহিনুল কাদির
Update : রবিবার, ২৭ জুন, ২০২১, ১০:৪৮ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে মুক্তিপণ না পেয়ে আবির হোসেন নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যা করার পরে আবিরের মোবাইল থেকেই তার বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপন দাবী করে বলে ধারণা করা হচ্ছে। মেহেরপুরের গাংনীতে মুক্তিপণের টাকা না পেয়ে আবির হোসেন (১৩) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার মধ্য রাতে ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া ও মানিকদিয়া মাঠের একটি পাট ক্ষেত থেকে আবিরের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবির হোসেন একই এলাকার মিনাপাড়া গ্রামের আসাদুল হকের ছেলে। সে জন্মের পর থেকেই মিনাপাড়াতে নানা রেজাউল হকের বাড়িতেই বড় হচ্ছিল। আবিরের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে আবিরের মুঠো ফোন থেকে তার বাবা ও মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিয়ে হলেও ছেলেকে ফেরত পেতে অনুনয় বিনয় করে তারা। তবে শেষ পর্যন্ত মুক্তিপণ না নিয়েই শ্বাসরোধে আবিরকে হত্যা করে অপহরণকারীরা। এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন(১৫) ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদ (১৪) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host