রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ায় ৮ম শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

Reporter Name
Update : রবিবার, ২৭ জুন, ২০২১, ৭:০৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধিঃ পারিবারিক ঝগড়ার জের ধরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে সুস্মিতা রায় (১৩) নামে এক স্কুল ছাক্রী। রোববার বেলা সাড়ে ১১টায় ঘরে কীটনাশক পান করে। সুস্মিতা রায় ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের অসিত রায়ের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসি জানায়; সুস্মিতা রায় (১৩) উপজেলার হাসানপুর এইসএমপিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রী। সাংসারিক কাজকর্ম নিয়ে তার মায়ের সাথে প্রায়ই ঝগড়া হতো। তাছাড়া আজ রোববার সকালে সুস্মিতা ও তার বোন মেকাপ করা নিয়ে ঝগড়া করে। পরে তার মা সুস্মিতাকে বকাঝকা করে। তার জের ধরে আজ বেলা সাড়ে ১১টায় ঘরের মধ্যে কীটনাশক পান করে। ঘটনা বুঝতে পেরে স্বজনেরা তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সুস্মিতা বিকেল সাড়ে ৩ টায় মারা যায়।
ডুমুরিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক হাসানুজ্জামান বলেন; সকালে সুস্মিতা ও তার বোন মেকাপ করা নিয়ে ঝগড়া  করে। পরে মায়ের বকা খেয়ে সে অভিমান করে কীটনাশক পান করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host