বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনায় ১১জন শ্রমিককে  আর্থিক সহায়তার চেক প্রদান

Reporter Name
Update : রবিবার, ২৭ জুন, ২০২১, ২:২৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মধ্যে পেশাগত কারণে অসুস্থ, আহত, দুর্ঘটনায় মৃত এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ১১জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে চার লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়।আজ (রবিবার) দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান এসকল চেক বিতরণ করেন ।
পরিচালক জানান, ইতোমধ্যে খুলনা বিভাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। স্বচ্ছতার সাথে অসহায় শ্রমিকদের তালিকা করে এ চেক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালে শ্রমিকদের মাঝে মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিকদের বিপদে পাশে রয়েছে।
চেক বিতরণকালে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host