মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তালায় করোনা মোকাবেলায় প্রশাসনের অভিযান অব্যাহত : ৪১ জন শনাক্ত

গাজী জাহিদুর রহমান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
Update : শনিবার, ২৬ জুন, ২০২১, ৭:৫১ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি: তালায় ক্রমশঃ বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা। সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৬ জুন) সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত এরিয়ায় বন্ধ রয়েছে দোকান-পাট।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসানের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার দুপুর ৪টা পর্যন্ত ৪ মামলা ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। এদিকে, শনিবার উপজেলা ৪১ জন নতুন করোনা শনাক্ত হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, করোনা সনাক্তকরণ রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল কালেকশনে শনিবার ৫৭ জন নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৪১ জনের এবং গত ২৬ দিনে ৩৯৫ জন জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ২৫৬ জনের। তিনি বলেন, সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ১০৮৮ জনের। এরমধ্যে মোট করোনা পজেটিভ- ৪২৪ জন এবং মৃতঃ হয়েছে ৯ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host