মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তালায় মৎস্য ঘেরের টোংঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজী জাহিদুর রহমান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
Update : শনিবার, ২৬ জুন, ২০২১, ৭:৫০ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলার হরিণখোলা বিলের মৎস্য ঘের থেকে শোভারাম সরকার (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হরিণখোলা গ্রামের বেনীকান্ত শান্ত সরকারের ছেলে। শনিবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে টোংঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এদিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণ পদ ।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, শনিবার বেলা ১১ টার দিকে টোংঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা অনেকেই জানান, খালে নেট-পাটা দিয়ে মাছ চাষ করতেন শোভারাম। গত শুক্রবার গ্রামের দুই পাড়ার লোকজন মিলে মিটিং করে তাকে ২৪ তারিখ পর্যন্ত পাটা তুলে নেয়ার জন্য বলে। কিন্তু তিনি এবছর পাটা না তুলে আরো এক বছর খালে মাছ চাষ করবেন বলে দাবী করেন। হয়তো এই ক্ষোভে-দুঃখে তিনি আত্মহত্যা করতে পারেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host