শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মধুখালীতে আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

পার্থ রায়, মধুখালী উপজেলা  প্রতিনিধি
Update : শনিবার, ২৬ জুন, ২০২১, ৭:৩৭ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা  প্রতিনিধি :ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চাষীদের নিয়ে গঠিত সংঠন ‘ফচিক আখচাষী কল্যাণ সংস্থা’ এর ত্রি-বার্ষিক নির্বাচন -২০২১ অদ্য শনিবার (২৬ জুন) সুষ্ঠু শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৬১ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩টা হতে ভোট গণনা করে বিকাল ৫ টায়  ফলাফল ঘোষনা করেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনার মুহম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির, মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সামছুল হক, নির্বাচন কমিশনের সহকারী কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মো. মেহেদী হাসান মো. মাসুদ হোসেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপক প্রবীর মল্লিক । নির্বাচনে শফিকুল ইসলাম-সিরাজুল ইসলাম এবং রেজাউল করিম-দাউদ দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় শফিকুল ইসলাম, সহ সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন পূর্বেই জয়লাভ করেন। সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রেজাউল করিম ঝুটু, সহ সাধারন সম্পাদক পদে অহিদুজ্জামান বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মনিদ্বীপ সাহা, দপ্তর সম্পাদক পদে মজিবর রহমান, সাহিত্য সম্পাদক পদে আনোয়ার হোসেন মুকুল,প্রচার সম্পাদক কামাল হোসেন শেখ,ক্রীড়া সম্পাদক পদে লাল মোহাম্মদ, নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে আব্দল হাই বাশি,এবিএম ইমদাদুল হক, নওশের আলী সরদার, আব্দুল হাকিম বিশ্বাস তোফাজ্জেল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আলম মোল্যা, আঃ গফুর মোল্যা, লিয়াকত আলী শেখ, আব্বাস আলী মোল্যা, আব্দুল কুদ্দুস খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host