রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তালা ভেঙে দোকান লুট, অস্ত্রসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
Update : শনিবার, ২৬ জুন, ২০২১, ১:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম নগরে তালা ভেঙে একটি দোকানে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ। শনিবার এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. জহির হোসেন। এর আগে, শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. কামাল হোসেন, মো. আল আমিন ওরফে সুমন ও মো. আবছার হোসেন।

ওসি বলেন, কর্নেলহাট প্রশান্তি আবাসিক গেট এলাকার একটি দোকানে ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রশান্তি আবাসিক গেট এলাকার ওই দোকানের তালা ভেঙে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। পরে এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host