রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহেশপুরে ৬০ ফুট উচু নারিকেল গাছে নারী, উদ্ধার করলেন দমকল বাহিনী

Reporter Name
Update : শনিবার, ২৬ জুন, ২০২১, ৭:৫১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: নারিকেল গাছের মাথা থেকে তাহমিনা (২২) নামে এক নারীকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। জ্বিনের প্রভাবের কারণে বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের একটি নারিকেল গাছে উঠে পড়ে তহমিনা। তিনি ওই গ্রামের হাসানের স্ত্রী। তাদের ঘরে তামান্না নামে ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তাহমিনার স্বামী হাসান জানান, স্ত্রীর জ¦ীনের প্রভাব ছিল। বৃহস্পতিবার সন্ধায় বাজারে গেলে বাড়ি থেকে খবর আসে স্ত্রী তহমিনা বাড়ির পাশে বড় নারিকেল গাছের মাথায় ঝুলছে। অনেক চেষ্টা করেও নামাতে না পেরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনে। মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমপুর গ্রামের একটি নারিকেল গাছের মাথা থেকে তহমিনাকে উদ্ধার করা হয়। গাছটি প্রায় ৬০ ফুট উচু হবে। নামানোর সময় ওই নারীর জ্ঞান ছিলো না। উদ্ধার শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভাল আছেন বলে স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা গনমাধ্যমকর্মীদের জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host