শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু আক্রান্ত-৭৩

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৫:০৬ অপরাহ্ন

ঝিনাইদহে নতুন করে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ০৪ ভাগ।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩ হাজার ৭’শ ১১ জনে। এছাড়াও ২৪ ঘন্টায় কনোরায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৭৮ জন।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে জেলাব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ মাঠে রয়েছে।
জেলায় এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ২৮৯২ জন । শহরে মাইকিংসহ ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। ২২ তারিখ সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। এসময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরা ও গণপরিবহণ। তবে খোলা থাকবে ঔষধের দোকান ও কাচামালের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host