সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোটার
Update : বুধবার, ২৩ জুন, ২০২১, ৮:২৮ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওছার আলম মিঠু : মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর ফকির (৪৫)। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কামাল ফকির।
পরিবার ও থানা সুত্রে জানা যায়, গত ২০ জুন রাতে মাদবরের চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আজিজুল সর্দারের জন্য টিউবওয়েল মার্কায় ভোট চাইতে যায় আবু বক্কর ফকির। সন্ধ্যা ৭ টার দিকে গ্রামের মধ্যে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্বহারা পার্টির সদস্য ইউসুফ সর্দার ও তার কর্মীরা তার উপর হামলা চালায়। হামলাকারীরা আবু বক্কর ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবনতি দেখে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-২৫।
এ ব্যাপারে সংসদ সদস্য চৌধুরী নুরে আলম লিটন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, বিজয়ী চেয়ারম্যান ফজলুল হক মুন্সী হত্যার সাথে জড়িতদের বিচার দাবী করেছেন।
শিবচর থানার মিরাজ হোসেন বলেন, মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত স্বাপেক্ষে আসামীদের গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host