শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমি পাঁচদিনের রিমান্ডে

Reporter Name
Update : বুধবার, ২৩ জুন, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

ডেস্ক নিউজ: ধর্ষণ-হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমনি করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জুন পরীমনির করা মামলায় নাসির ও অমিকে গ্রেফতার দেখানোসহ ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।

এদিকে গত ১৪ জুন পরীমনি বাদী হয়ে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ঘটনার পর রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে নাসির উদ্দিনসহ পাঁচজনকে মাদকসহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host