শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজধানীতে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নিউজ ডেস্ক
Update : বুধবার, ২৩ জুন, ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক সেবনের টাকা না পেয়ে রাব্বি হাওলাদার (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোর মারা যান।

মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান রোড এলাকার ১ নং গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

কিশোরের বাড়ি বরিশাল জেলার বরগুনা থানার জামাল হাওলাদারের সন্তান। বর্তমানে মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন।

নিহত কিশোরের মা মিনারা বেগম বলেন, আমার ছেলে নেশা করত, কোনো কাজ করত না। তার স্ত্রী বুলবুলির কাছে নেশার জন্য টাকা চাইলে টাকা না দিলে, তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের রুমের ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে সে ফাঁসি দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host