শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে গেজেটভূক্ত মুক্তিযুদ্ধা যাচাই-বাছাই চলছে

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১:৪৬ পূর্বাহ্ন

সনতচক্রবর্ত্তী  ফরিদপুরপ্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে।  বেসরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম। বুধবার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে এ কার্যক্রম চলছে।
৪ সদস্যের যাচাই-বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা মুক্তিযোদ্ধা  সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার কে এম জহুরুল হক জহুর ও সাইফুল্লাহ জিন্নাহ।  কমিটি উপজেলার ১টি পৌরসভা ও  ১০ টি ইউনিয়নের  ৯০ জন বেসরকারি  গেজেট ভূক্ত মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাই করবেন।
জানা যায়, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অনুমোদন ছাড়া প্রকাশিত  গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি ছিল এ কার্যক্রমের নির্ধারিত দিন, কিন্তু ওই দিন বোয়ালমারী পৌরসভার স্থগিত হওয়া ১টি কেন্দ্রের পুনঃনির্বাচন থাকায়  তারিখটি পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়।
 যাচাই-বাছাইয়ে বেসরকারি গেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধাদের কমপক্ষে তিনজন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা অথবা সহপ্রশিক্ষণ গ্রহীতা সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হচ্ছে। এ ছাড়া যারা দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকেও প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যুদ্ধ করেছেন তা প্রমাণের জন্য কমপক্ষে  তিনজন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর সহ-মুক্তিযোদ্ধা বা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের স্বাক্ষি গ্রহণ করা হচ্ছে। দুই দিন চলবে এ যাচাই-বাছাই কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host