রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কক্সবাজারে সীমিত পরিসরে হোটেল-মোটেল খুলছে

আব্দুল হান্নান কামাল,কক্সবাজার
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ: কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস শর্তসাপেক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৪ জুন (বৃহস্পতিবার) থেকে ফের চালু হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রুম বুকিং দেওয়া যাবে না। পুরোপুরি বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র।

করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত জানান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ।

সোমবার (২০ জুন)  বিকেলে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পর্যটন সংশ্লিষ্টদের গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়ে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির প্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল মোটেল ও গেস্ট হাউস খুলে দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি। এই কমিটি হোটেল মোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে। দিকনির্দেশনা সমূহ বাস্তবায়নে কোন ব্যত্যয় ঘটলে মনিটরিং কমিটি আবারো বন্ধ করে দেবে হোটেল-মোটেল।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সব বিচার বিশ্লেষণ করে সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে হোটেল মোটেল ও গেস্ট হাউস। খোলার পর স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের চেয়ে হোটেল মোটেল কর্তৃপক্ষের চ্যালেঞ্জ বেশি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রক্ষা করতে হবে প্রতিশ্রুতি। ব্যবসা করতে হবে নিজের ও অন্যের জীবনকে ঝুঁকিতে না ফেলে। তবেই সবাই মিলে নিরাপদে বেঁচে থাকবো।

স্বাস্থ্যবিধি নিশ্চিতে গৃহীত শর্তগুলো হচ্ছে- বেড়ানোর উদ্দেশ্যে কোন পর্যটক রুম বুকিং নিতে পারবে না। মাত্র ৫০% কক্ষ বুকিং দেওয়া যাবে। রুম সার্ভিস ব্যতীত বন্ধ থাকবে রেস্টুরেন্ট। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেয়া যাবে না। বন্ধ থাকবে সুইমিংপুল। হোটেলের প্রবেশমুখে জীবানু নাশক স্প্রে ও তাপমাত্র পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। লবিসহ সকল কক্ষে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা করতে হবে। তাছাড়া পুরো হোটেলে শতভাগ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে। শর্ত ভাঙলে শাস্তির আওতায় আনা হবে।

সভায় বক্তব্য রাখেন,ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পঙ্কজ বড়ুয়া, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি আবু মোর্শেদ খোকা, জেলা প্রশাসনের পর্যটন সেলের সৈয়দ মুরাদ ইসলাম, কলাতলী মেরিনড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, হোটেল-মোটেল গেস্ট হাউস কর্মকর্তা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host