সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভারতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ২১ জুন, ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন

ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, গত ৯ জুন রাতে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। দিপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ওই ৮০০ কেজি গোরবের বাজারে মূল্য ১ হাজার ৬০০ টাকার মতো। কিন্তু কে বা কারা এ গোবর চুরি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও দোটানায় পুলিশ।

রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দু’টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনও গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদি পশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে কংগ্রেস সরকার।

সেজন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা একাংশের। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host