শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের রাজৈরে করোনা আক্রান্ত হয়ে নারী সাংবাদিকের মৃত্যু

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোটার
Update : রবিবার, ২০ জুন, ২০২১, ৭:৪৫ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় এনজিও কর্মী ও নারী সাংবাদিক লাভলী বারুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, লাশ দাহ করা নিয়ে স্বামী ও ভাইদের কর্তৃক অবহেলা করে দাহ না করে লাশ নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়। সকালে লাশ দেখে পুলিশে খবর দিলে গোপালগঞ্জ জেলার সদর হাসপাতালে লাভলীর বন্ধুরা তার লাশ নিয়ে আড়–য়াকান্দি নটাখোলা গ্রামে দাহ করে। গোপালগঞ্জ সদর থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে। উক্ত লাশ দাহ করা নিয়ে স্বামী ও আপন ভাইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লাভলীর বন্ধু-বান্ধবীর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। আজ বিকেল ৫ টায় টেকেরহাট বন্দরে দৈনিক স্বাধীন সংবাদ কার্যালয়ে লাভলীর অকাল মৃত্যুতে শোক সভা সম্পন্ন হয়। শোক সভায় অংশগ্রহন করেন স্বাধীন সংবাদের মাদারীপুর জেলা প্রতিনিধি বাবু সুবল মজুমদার, দৈনিক টেকেরহাটের স্টাফ রিপোটার সৈয়দ শাওন করিম সহ আরো অনেকে। তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য উক্ত লাভলী বারুরী মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের অধিকার পত্রিকার স্টাফ রিপোটার এবং স্বনির্ভর বাংলাদেশ নামক এনজিও-এর মাঠকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host