শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কড়া নেশার জন্যই ভয়ংকর ‘ঝাক্কি’তে আসক্ত হচ্ছে তরুণরা

নিউজ ডেস্ক
Update : শনিবার, ১৯ জুন, ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

সম্প্রতি দেশে মাদকের ধরন ও সরবরাহের গতিপথে এসেছে পরিবর্তন। কিছুদিন পরপরই নতুন মাদকের সন্ধান পাওয়া যাচ্ছে। এবার জানা গেছে নতুন এক মাদকের নাম। এটি ‘ঝাক্কি’, ‘ঝাক্কি মিক্স’, ‘ককটেল মাদক’ নামে পরিচিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভয়াবহ মাদক আইস ও ইয়াবায় যতটা না নেশা হয়, তার চেয়ে অনেক বেশি নেশা হয় ঝাক্কি সেবনে। ইয়াবা ও আইস সেবনে ‘একঘেয়েমি’ হওয়ায় নতুন এ মাদকে ঝুঁকছে মাদকসেবীর। তাই এ মাদককে ঘিরে নতুন আগ্রহের জন্ম নিয়েছে তরুণ মাদকসেবীদের মাঝে।

র‍্যাব বলেছে, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এসব মাদকের নিয়মিত গ্রাহক এবং তাদের অনেকে এটি বেচা-কেনায় জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকা থেকে ঝাক্কি তৈরি, বিক্রি ও সেবনে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব কর্মকর্তারা জানান, কয়েকটি মাদক ও ওষুধের মিশ্রণে ঝাক্কি তৈরি করা হয়। যার ভয়াবহতা ইয়াবার চেয়েও বেশি। এ মাদক একবার সেবনের পর দুই থেকে তিনদিন পর্যন্ত একজন মানুষের নেশাগ্রস্ততা কিংবা ঘুম ঘুম ভাব থাকতে পারে। সংমিশ্রিত মাদক ‘ঝাক্কি’র সিংহভাগ ক্রেতা অলস সময় পার করতে থাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা।

র‌্যাব জানায়, ঝাক্কি সেবনের ফলে অনিদ্রা, অতি উত্তেজনা, স্মৃতিভ্রম, মস্তিষ্ক বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতা, মানসিক অবসাদ ও বিষণ্ণতা দেখা দিতে পারে। শারীরিক ও মানসিক উভয়ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলে। এই মাদক প্রচলনের ফলে তরুণ-তরুণীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host