মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সিনোফার্মের ৯১ হাজার ডোজ টিকা পৌঁছেছে

Reporter Name
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ২:৪২ অপরাহ্ন

নিউজ ডেস্ক: চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা। শুক্রবার সকালে টিকার চালানটি চট্টগ্রাম আসে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব টিকা বুঝে নেন। টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার জন্য এক লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজারের জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটির জন্য চার হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ির জন্য তিন হাজার ৬০০ ডোজ এবং বান্দরবানের জন্য তিন হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়।

এর আগে, ৩১ জানুয়ারি প্রথম দফায় চট্টগ্রামে আসে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আসে আরো তিন লাখ ছয় হাজার ডোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host