রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অপবাদ সইতে না পেরে গলাই ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার রাতে কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম ইয়াছিন আক্তার মুক্তা। সে একই এলাকার আনিছ তালুকদারের বাড়ির ইব্রাহীম খলিলের মেয়ে। দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

মুক্তার ভাই জিসান বলেন, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় মুক্তার। কিন্তু বাড়ির পাশের দিদার নামে এক যুবক তাকে নিয়মিত উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে ঘরে কেউ ছিল না। ওই সময় মুক্তাকে নানা অপবাদ দেয় দিদারের পরিবারের সদস্যরা। পরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাত সোয়া ১টার দিকে ওই কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host