শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

চতুর্থ বিয়েতে বাধা, প্রথম স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করলো স্বামী

নিউজ ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী এলাকার নিজ বাড়িতে ইয়াবা সেবনের আসর থেকে ওই স্বামীকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবনের আসরে বিশেষ অভিযান পরিচালনা করে আরো ৩ জনসহ বজলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বজলুর রহমান বিপ্লব একই এলাকার আমির চাঁন বেপারীর ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে পুলিশ।

মামলা এজাহার ও থানা সূত্রে জানা গেছে, বিপ্লব তার প্রথম স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। তিনি আরো ৪টি বিয়ে করেছেন। এ কারণে প্রথম স্ত্রী প্রতিবাদ করলে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে স্ত্রীর আপত্তিকর ছবি ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন। পরে মঙ্গলবার রাতে বজলুর রহমানের প্রথম স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, স্ত্রীর মামলার পরই অভিযান চালিয়ে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host