মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভারতে নতুন আতঙ্ক ‘গ্রিন ফাঙ্গাস’

নিউজ ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন

ভারতে মহামারি করোনার মধ্যে ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের পর এবার নতুন আতঙ্কের নাম ‘গ্রিন ফাঙ্গাস’। মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে নতুন এই গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়েছে। কিছুদিন আগে তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চিকিৎসকরা মনে করছেন ভারতে গ্রিন ফাঙ্গাস শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের বক্ষব্যাধি বিভাগের প্রধান রবি দোশী জানান, চিকিৎসা পরিভাষায় এই রোগের নাম অ্যাসপারগিলোসিস। এই অ্যাসপারগিলোসিস বা গ্রিন ফাঙ্গাস সম্পর্কে আরও গবেষণা করা দরকার।

অ্যাসপারগিলোসিস একটি তুলনামূলক অস্বাভাবিক সংক্রমণ এবং এটি ফুসফুসে আক্রমণ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মধ্যপ্রদেশের ওই ব্যক্তির শরীরে গ্রিন ফাঙ্গাসের উপস্থিতি পাওয়ার পরপরই এ নিয়ে গবেষণা শুরু হয়েছে।

৩৪ বছর বয়সী গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত এই রোগী দুই মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করেছিলেন। নাক দিয়ে রক্ত পড়া ও জ্বরে আক্রান্ত এই রোগী মারাত্মক ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরীক্ষার পর গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host