শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নিউইয়র্ক সিটিতে চলছে টিঁ-২০ ক্রিকেট টুর্নামেন্ট ॥ দি কিংস’র শিরোপা অর্জনের লক্ষ্য

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১:১৪ পূর্বাহ্ন

নিউজ ডেস্কঃ আমেরিকার নিউইয়র্ক সিটিতে চলছে টিঁ-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১। টুর্নামেন্টটির আয়োজন করেছে সিডব্লিউএ লোকাল ১১৮২ এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন ( বাপা )। ৭ জুন নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে টিঁ-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ সূচনা করে। নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের নিজস্ব ব্যান্ড পার্টির মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পুলিশ কমিশনার ডারমোট শে  বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। ১৩ জুন বিকেল সাড়ে ৩টায় বীচ ৫৮ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্টিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দি কিংস ক্রিকেট টিম ব্লু স্টারকে বড় ব্যবধানে হারিয়ে এখন শিরোপা অর্জনের দাবিদার। টচে জিতে ব্লু স্টার ব্যাটিং এ নেমে কিংস’র তোপের মুখে পড়ে ব্যাটস ম্যানরা। পর্যায়ক্রমে হারাতে থাকে তাদের উইকেট। অবশেষে তারা সবগুলো উইকেট হারিয়ে ৯৮ রান নিয়ে শেষ করে তাদের ইনিংস। জবাবে দি কিংস ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেট হরিয়ে জয় তুলে নেয়। খেলা শেষে কথা হয় দি কিংস এর টিম ম্যানেজার গৌতম কন্ডুু ও অধিনায়ক শাহ্ ফরিদের মুঠোফোনে । তারা বলেন; এবার তারা শিরোপা অর্জনের লক্ষ্যে আটঘাট বেঁধেই নেমেছে। তাদের খেলোয়াড়রা গত ৩ মাস ধরে কঠোর পরিশ্রম করছেন এবং দারুণ ছন্দে আছে। তাদের ম্যাচে যে কোন দলকে হারানোর সক্ষমতা রাখেন বলেও মন্তব্য করেন।
–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host