মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি

আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৮:৪৪ অপরাহ্ন

আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর থেকে: কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১৬ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ওই বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের ভেতর বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক পর্যায়ের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিজনে ১ হাজার ২০০ টাকা করে ৬০ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ হতে দশম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিজনে ৩ হাজার টাকা করে ৯০ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬ শিক্ষার্থীর মাঝে প্রতিজনে ৩ হাজার ১২৫ টাকা করে ৫০ হাজার টাকা, সর্বমোট ২ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান এবং মাধ্যমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি করে ১ লাখ ৫০ হাজার টাকার বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host