মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনায় সাবেক স্বামীর হাতে মহিলা খুন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৫:৩৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে পারভীন বেগম (৩৫) নামে এক মহিলা খুন হয়েছে। ১৫ জুন রাত ১ টার দিকে শহীদ স্মৃতি মহিলা কলেজের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক সাবেক স্বামী লিটন মোল্যাকে (৩৮)কে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ৩ বছর আগে ডুমুরিয়ার মৃত কিনু মোল্যার ছেলে লিটন মোল্যার সাথে খর্ণিয়ার বাহাদুর পুর গ্রামের মান্নান শেখের মেয়ে পারভীন বেগমের ২য় বিয়ে হয়। প্রায় ১ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আবারও ওই নারীকে বিয়ে করতে পায়তারা শুরু করে লিটন মোল্যা।
কিন্তু পারভীন বেগম রাজি না হওয়ায় ঘটনার রাতে তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই মহিলাকে বের করে ঘরের সামনে ছুরি দিয়ে কুপিয়ে পেট ফেঁড়ে দেয় ও রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই গুরুতর জখম পারভীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান; নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তার সাবেক স্বামী লিটন মোল্যা সরাসরি এ হত্যাকা-ের সাথে জড়িত। তাকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host