মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাতক্ষীরার বিয়ে ছাড়াই বাবা: গ্রেফতার হলেন হযরত আলী

গাজী জাহিদুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি
Update : শনিবার, ১২ জুন, ২০২১, ৮:৫০ অপরাহ্ন

সাতক্ষীরার তালায় কুমারী মায়ের অবৈধ সন্তান জন্ম দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে হযরত আলী বিশ্বাস (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তৈলকূপি গ্রামের শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে। বিয়ে ছাড়াই পুত্র সন্তানের বাবা হয়েছেন কুমারী মায়ের এমন অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণ মামলায় পাটকেলঘাটা থানা পুলিশ শুক্রবার (১১ জুন) বিকালে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, ওই গ্রামের ১৪ বছর বয়সী এক কুমারী মেয়ের সাথে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হযরত আলী। এক পর্যায়ে সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী। বৃহস্পতিবার বিকালে মেয়ের বাড়িতে ৭ মাসের সন্তানটি নষ্ট করতে গেলে পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে একটি ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তৈলকূপী ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ বলেন, ঘটনাটি জানতে পেরে উভয় পক্ষকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ছেলে পক্ষ রাজি হয়নি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্তান নষ্ট করার সময় হাতেনাতে ধরি। পরবর্তীতে মেয়ের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করে (যার নং ৩)। মামলার প্রেক্ষিতে আমরা হযরত আলীকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host