শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীর দুটি ইউনিয়নের বাজেট ঘোষণা

সনত চক্র বর্ত্তী , ফরিদপুর প্রতিনিধি
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১, ৪:০৪ অপরাহ্ন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
গত ২৭ মে উপজেলার সাতৈর ও ৩০ মে রূপাপাত ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ মে সাতৈর ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়নটির চেয়ারম্যান মো. মো. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়নের সচিব মোকাররম হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইসমাইল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. রিজিয়া বেগমসহ স্থানীয় নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গসহ সাংবাদিক, সুধীজন। উন্মুক্ত এ বাজেটে সম্ভব্য আয় ধরা হয়েছে ১৭,৬৪১,১৬১.০০ টাকা। সম্ভব্য ব্যয় দেখানো হয়েছে ১৬,৫৭০,৪৮০.০০ টাকা। সম্ভব্য উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,০৭০,৬৮১.০০ টাকা। ইউনিয়ন পরিষদের উন্মুক্ত এ বাজেট প্রনয়ণে নানা শ্রেণি পেশার মানুষের মতামত গ্রহণ করা হয়।
এছাড়া ৩০ মে রূপাপাত ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করেন রূপাপাত ইউনিয়ন পরিষদের সচিব মো. মোকাররম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রূপাপাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা বেগম, ফিরোজা বেগম, ইউপি সদস্য খন্দকার আইয়ুব আলী প্রমুখ। চেয়ারম্যানের সভাপতিত্বে উন্মুক্ত এ বাজেটে সম্ভব্য আয় ধরা হয়েছে ১৪,০১১,২৬১.০০ টাকা। সম্ভব্য ব্যয় দেখানো হয়েছে ১৩,৫৪৯,৭৬০.০০ টাকা। সম্ভব্য উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪৬১,৫০১.০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host