শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডিজিটাল বাংলাদেশ-চতুর্থ শিল্পবিপ্লবের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ৯ জুন, ২০২১, ১১:২০ পূর্বাহ্ন

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের গুরুত্ব’ শীর্ষক সেমিনার আজ (বুধবার) সকালে খুলনা বিসিসি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি’র) সদস্য মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিকাশের মাধ্যমে যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এটাকে এখন চতুর্থ শিল্পবিপ্লব বলা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সূচনা ২০০৯ সালে বর্তমান সরকারের হাতে। অধিকাংশ ক্ষেত্রে এখন ডিজিটাল সিস্টেমের প্রচলন মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যোগ্যতার সাথে টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সর্বস্তরে কারিগরী শিক্ষার সম্প্রসারণ জরুরি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির। এতে বলা হয় বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পাচ্ছে জনগণ। যার ফলে পাবলিক সার্ভিস ডেলিভারিতে উচ্চগতির নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান বিভিন্ন প্রযুুক্তির সংমিশ্রণে শিল্পোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের মাধ্যমে জিডিপিতে এর প্রভাব পড়েছে। ২০১৯-২০ সালে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ২৪।
অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত জানান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন) প্রকৌশলী শেখ মফিজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল  বিভাগের অধ্যাপক ড. রামেশ^র দেবনাথ।
সেমিনারে খুলনার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host