শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিবচরে ইজিবাইক চালক হত্যা মামলার আসামি এখনও গ্রেফতার হয়নি

কাওসার আলম মিঠু
Update : রবিবার, ৬ জুন, ২০২১, ১:৩৮ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওছার আলম মিঠু: মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্যদত্তপাড়া গ্রামে গতমাসের ৮ তারিখে ইজিবাইক চালক রাকিব খালাসী কে আম পাড়া কে কেন্দ্র করে প্রতিবেশী মঙ্গল হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গ আয়নাল মল্লিক, আসামী আমির হাওলাদার, জমির হাওলাদার, রেজাউল হাওলাদার, রাসেল হাওলাদার, শুভ হাওলাদার সহ ৩৩ জন আসামির মধ্যে ঘটনার দিন সন্দেহভাজন হিসেবে ৫ জন কে পুলিশ গ্রেফতার করলেও মামলা হওয়ার দিন থেকে আজ পর্যন্ত ১ মাস অতিবাহীত হওয়া সত্তেও শিবচর থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী ইজিবাইক চালক ফারুক খালাসী এক সংবাদ সম্মেলনে ন্যায় বিচার চেয়ে মাদারীপুর পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছে। মামলার বাদী ফারুক খালাসী ও তার স্ত্রী কান্নাজরীত কন্ঠে জানান, স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাড়ির এস আই আব্দুর রশিদ ও শিবচর থানার ওসি মিরাজ হোসেন আসামীদের গ্রেফতারের ব্যপারে অসহযোগীতা করেন। আজ বেলা ১২ ঘটিয়ায় বাদীর পক্ষ থেকে আবেদনের মাধ্যমে মাদারীপুর পুলিশ সুপার বরাবরে মামলার আইও পরিবর্তনের জন্য আবেদন দাখিল করেছেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল এ মামলার আসামীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা এ লোমহর্ষক হত্যামামলায় আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাসির দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host