সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে ১ জনকে পিটিয়ে হত্যা

সনত চক্র বর্ত্তী , ফরিদপুর প্রতিনিধি
Update : রবিবার, ৬ জুন, ২০২১, ১২:২২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার পুলিশ তার লাশ উদ্ধার করে। সে মাকড়াইল গ্রামের  হারুন অর রশিদ  হিরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে সুত্রে জানাযায়, শনিবার দুপুরে জাহাঙ্গীর হোসেন মধুখালী থেকে ভ্যান যোগে বাড়ী ফেরার সময় মাকড়াইল গ্রামের কাছে পৌছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ভ্যান থেকে নামিয়ে মারপিট করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর হোসেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল বাশার এর সমর্থক। অপরদিকে ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন এর লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানায়।

এদিকে জাহাঙ্গীরের মৃত্যু সংবাদ সকালে এলাকায় পৌঁছালে বর্তমান চেয়ারম্যান আবুল বাশার পক্ষের লোকজন প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন এর সমর্থকদের বাড়ী ঘরে হামলা করে ভাংচুর চালায়।

এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেন নাই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host