রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খ্যাপাটে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অর্ধশত আহত

Reporter Name
Update : রবিবার, ৩০ মে, ২০২১, ৮:১৪ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় এক খ্যাপাটে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অর্ধশত আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈয়খাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শিয়ালের কামড়ে আহত মো. ফারুক বলেন, সন্ধ্যায় হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এভাবে গ্রামের অর্ধশত মানুষকে কামড়িয়ে আহত করে শিয়ালটি। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

কৈখাইন ইউপি সদস্য মোহাম্মদ চান মিয়া বলেন, সন্ধ্যায় শিয়ালের মতো একটি প্রাণী এসে আক্রমণ শুরু করে। এতে আহত হন নারী-শিশুসহ অর্ধশত মানুষ। পরে ধাওয়া করলে একপর্যায়ে শিয়ালটি পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু জাহিন মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, শিয়ালের কামড়ে আহত ২০ জনের অধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে টিকা দেয়া হয়েছে। বাকিদেরও জলাতঙ্ক রোগের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে রোগীর সংখ্যা কত তা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host