সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচন কাল, সকল কেন্দ্রই ঝুঁকিপুর্ণ

Reporter Name
Update : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১:২৮ অপরাহ্ন

শেখ সাইফুল ইসলাম কবির, স্টাফ রিপোটার: কাল শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, শান্তি শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি, র‌্যাব ও বিজিবি পৃথক পৃথক টিম কেন্দ্র এলাকায় অবস্থান করছে। উপকূলীয় উপজেলা হওয়ায় কোষ্টগার্ড সদস্যদেরকেও নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।

মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। এরমধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। ভোট গ্রহনের জন্য ৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। থানা পুলিশের দেওয়া তথ্য মতে সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর আনিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গোটা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host