বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিল্পী মিতা হকের চল্লিশার টাকা গণস্বাস্থ্য হাসপাতালে দান

Reporter Name
Update : সোমবার, ২৪ মে, ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: গত ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। সম্প্রতি গায়িকার মৃত্যুর ৪০ দিন পূর্ণ হয়। সেই চল্লিশার জন্য জমাকৃত পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করে দিয়েছে তার পরিবার। গতকাল মিতা হকের কন্যা সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তার মায়ের চল্লিশার এই টাকা তুলে দেন। এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাইসিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় দান করেছেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল দান আয়কর মুক্ত।

মিতা হকের কন্যা জয়িতা বলেন, কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস গুরুত্বপূর্ণ। কিন্তু ডায়ালাইসিস করতে অনেক টাকার প্রয়োজন।যা সব পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব হয় না। আমার জানামতে বাংলাদেশে সবচেয়ে কম খরচে ডায়ালাইসিস করা হয় গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এখানে ডায়ালাইসিস করতে আসা গরিব রোগীদের পাশে দাঁড়াতেই আমি উদ্যোগটি নিয়েছি। এতে যদি একজন মানুষেরও উপহার হয় আমার চেষ্টা সার্থক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host