রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের রাজৈরে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কাওসার আলম মিঠু
Update : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১:৩৮ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ বর্তমান সময়ের আলোচিত ঢাকায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোজিনা ইসলামকে শারীরিক হেনস্তা এবং গ্রেফতারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবি এবং দোষী আমলাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুর জেলা ক্রাইম রিপোটার্স এসোশিয়েশন, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম, রাজৈর উপজেলা প্রেসক্লাব, রাজৈর প্রেসক্লাব, রাজৈর উপজেলা রিপোটার্স ইউনিটির যৌথ উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের অনতি বিলম্বে মুক্তি এবং দোষীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবিতে আজ সকাল ৯ টায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক শেখ মতিয়ার রহমান। মাদারীপুর জেলার সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার নেতা প্রফেসর কাওসার আলম মিঠুর সার্বিক পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক সুবার্তার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুল হক নাদিম, সাংবাদিক নেতা এড. গৌরাঙ্গ বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সৈয়দ শাওন করিম, এশিয়ান টিভির সাংবাদিক অনাদি কুমার মন্ডল, ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি ছাত্রলীগ নেতা মোঃ সুজন হোসেন রিফাত, দৈনিক স্বাধীন সংবাদের মাদারীপুর জেলা প্রতিনিধি সুবল মজুমদার, সাংবাদিক শেখ আসাদুল হক সনেট, রাকিবুল হাসান বাবুল মোল্লা, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম লাভলু, নাগরিক সাংবাদিক কমিটির নেতা ইমাম শাহরিয়ার, জননেতা ও সাংবাদিক রুহুল আমিন বাবুল, জয়ন্ত বণিক ও নারী সাংবাদিক সাদিয়া ইসলাম সাদি। উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগ সভাপতি ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের নেতা মোঃ শাহাবুদ্দিন সাহা। দ্বিতীয়ার্ধে বিকেলে বাংলাদেশের দক্ষিণ বঙ্গের সিংহদ্বার টেকেরহাট গোল চত্তরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ভয়েস অব রাজৈর অনলাইন মিডিয়ার প্রকাশক ও সম্পাদক এস এম ফেরদাউস, উজ্জত টিভির সম্পাদক শেখ মোঃ ইকরাম, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোটার্স কলেজ শিক্ষক মোঃ শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host