সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে চীনা নাগরিক উই ওয়েল টাও খুন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে চীনা নাগরিক উই ওয়েল টাও খুন হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর পাঠানটুলা বাসায় এ ঘটনা ঘটে। নিহত চীনা নাগরিক সিলেটের কুমারগাওয়ের বিদ্যুৎ প্লান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে- কুমারগাও বিদ্যুৎ প্লান্টে কাজ করেন ১২ জন চীনা নাগরিক। তারা বসবাস করেন নগরীর পাঠানটুলাস্থ নিবাস-বি-১১/৯নং বাসায়। সকাল ৮টার দিকে নাস্তা করে চীনা শ্রমিকরা কাজে চলে যান। এরপরও কয়েকজন কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ৫ তলার ৭নং ফ্লাটে হঠাৎ মারামারি শব্দ শোনা যায়। বাসায় থাকা অন্য চীনা নাগরিকরা গিয়ে দেখেন একজন রক্তাক্ত অবস্থায় পড়েন। অপরজনও রক্তাক্ত। তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি ও পিবিআই পুলিশের দুটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। আহত অপর শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানিয়েছেন- নিহত চীনা নাগরিকের বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অন্য চীনা নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্লাট থেকে দু’টি ছোরা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host