মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় যুবককে পিটিয়ে খুন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৮:১২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একাধিক মামলার আসামী ফারুক (৩৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফারুক উপজেলার বৌবাজার গ্রামে গতকাল সোমবার রাতে হামলার শিকার হন। নিহত ফারুক ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম নিউজ সোনার বাংলা ডট কমকে বলেন, ‘বৌবাজার এলাকায় দুর্বৃত্তরা সোমবার রাত ১টার দিকে ফারুকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।’

এদিকে, সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, ‘ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রংপুর মেডিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host