মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

৯ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার কোটি টাকা

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৩:১০ অপরাহ্ন

নিউজ ডেস্ক: করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশীরা। মে মাসের প্রথম ৯ দিনেই প্রবাসীরা ৯১ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত এপ্রিল মাসে প্রবাসী বাংলাদেশিরা ২০৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২ দশমিক ০৬ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৬৯ কোটি টাকা। যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ডলার।

২০১৯ সালের ১লা জুলাই থেকে সরকার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে।

অর্থাৎ কোনও প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ৬৭ কোটি (২০ বিলিয়ন) ডলারের মাইলফলক অতিক্রম করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host