শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে গরমে তালের শাস বিক্রির চাহিদা বেড়ে গেছে

সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি
Update : সোমবার, ১০ মে, ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ন

সনত চক্রবর্ত্তী ফরিদপুর : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা  বিভিন্ন হাটবাজারে সুস্বাদু তালের শাস বিক্রির করতে দেখা গেছে । বিভিন্ন  বয়সের মানুষের কাছেই  তালের শাস বেশ জনপ্রিয়  ।  গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে বেশ ভূমিকা রাখে এই ফলটি। সুস্বাদু এই তালের শাসে রয়েছে বিভিন্ন রকমের ওষুধি গুণও। যার ফলে সব শ্রেনী পেশার মানুষদের দেখা যায় সুস্বাদু এই তালের শাস খেতে।

মৌসুমি বিভিন্ন ফলের সাথে তালের শাসের চাহিদা ও  কদর বেড়েছে গ্রামের মানুষের মাঝে।

আজ ১০.৫.২০২১ ইং বোয়ালমারী  উপজেলার বিভিন্ন হাট-বাজার  গিয়ে দেখা যায়, রাস্তাঘাট,ফুটপাতসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে সুস্বাদু এই ফলটি।

বিক্রেতারা ধারালো অস্ত্র দিয়ে তাল কেটে তালের শাঁস বের করছে আর ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে এই ফলের শ্বাস কিনছেন।

বোয়ালমারী  উপজেলার বিভিন্ন জায়গায়  ভ্যানে করে তালের শাস  বিক্রি হতে দেখা যায়। বোয়ালমারীর তালতলা, ময়েনদিয়া বাজার, ময়না হাটে, সাতৈর বাাজারে বিক্রি করা হয়।  সাতৈর বাজারে থেকে তাল ক্রয়ের সময় কলেজ ছাত্র সুুুমন কাজী  বলেন, তাল যখন কাঁচা থাকে, তখনও খাওয়া যায়, তখন বাজারে এটি তালের শাস হিসেবেই বিক্রি হয়। কেউ বলে তালের শাস আবার কেউ বলে তালের চোখ বলে।

ময়না হাটে তাল বিক্রেতা কুদ্দুস সেক  জানান, প্রতিটি তালের ভেতরে ৩ থেকে ৪ টি শ্বাস থাকে প্রতিটি তাল গড়ে ৫ টাকা থেকে ১০ টাকা বেচাকেনা হয়। এলাকায় ভেদে  প্রতিটি তালের  দাম ৫ থেকে ১৫ টাকা হয়ে থাকে। গরম পড়লে তালের শাস অনেক ভালো বিক্রি হয়।  তবে এবার করোনা ও পবিত্র রমজান মাসে বেচা কেনা কম। তবে প্রতি বছর আমি এই মৌসুমে তালের শাস বিক্রি করে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host