মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহম্মদপুরে প্রধানমন্ত্রী’র খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন

অলোক রায়
Update : শনিবার, ৮ মে, ২০২১, ৯:৩২ পূর্বাহ্ন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচীর আওতায় মাগুরার মহম্মদপুরে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এই খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ছিদ্দিকী লিটন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ^াস, বীরেন শিকদার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলন ও মহম্মদপুর ইউপি’র চেয়ারম্যান রাবেয়া ওহাব প্রমূখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধনকালে সদর ইউনিয়নের অসহায় ৫শ পরিবারের মাঝে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। তবে পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের ১৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধনিমন্ত্রীর এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host