মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাশিয়ার ১ ডোজ স্পুটনিক লাইট টিকা করোনার সব ভ্যারিয়েন্ট ধংস করবে

Reporter Name
Update : শুক্রবার, ৭ মে, ২০২১, ৪:৫৯ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: রাশিয়ার ১ ডোজই টিকা করোনার সব ভ্যারিয়েন্ট ধংস করবে। তাদের উদ্ভাবিত স্পুটনিক-ভি টিকার আরেকটি সংস্করণ আনল দেশটি। এক ডোজের এই টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক লাইট। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয় রাশিয়া।

মস্কো বলছে, করোনা প্রতিরোধে এক ডোজের এই টিকা ৮০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। লড়াই করতে পারবে করোনার সব ভ্যারিয়েন্টের সঙ্গে। তবে স্পুটনিকের দুই ডোজ টিকার চেয়ে এক ডোজের কার্যকারিতার কিছুটা ফারাক থাকবে বলে জানা গেছে।
রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক লাইটের অর্থায়ন করেছে দেশটির ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-আরডিআইএফ।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দুই ডোজের টিকা স্পুটনিক ভি টিকা ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকার হলেও স্পুটনিক লাইট করোনা প্রতিরোধে ৮০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুটনিকের একটি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় মস্কো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এ ভ্যাকসিন অনেক উন্নত। এই ভ্যাকসিন ব্যবহারে কোনও ঝুঁকি নেই। শুধু আমরাই বলছি না, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরাও আমাদের ভ্যাকসিনের প্রশংসা করেছে। বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আমাদের ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত রেখেছি।

বর্তমানে বিশ্বের ৬০টি দেশ রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ফাইভের অনুমোদান দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টিকাটির অনুমোদন দেয়নি। কিছু পশ্চিমা দেশ মনে করে, রাশিয়া নিজের প্রভাব বিস্তারে টিকাটিকে ব্যবহার করতে পারে। আর টিকাটি যথাযথ বৈজ্ঞানিক ধাপ না মেনে দ্রুত তৈরি করা হয়েছে। যদিও এরইমধ্যে বিশ্বের দুই কোটি মানুষ স্পুটনিক ফাইভ টিকা গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host