মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে ছাত্রলীগ নেতা সৈয়দ মর্তুজা তমালের উদ্যোগে ইফতার মাহফিল

সনত চক বর্ত্তী ,ফরিদপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৫ মে, ২০২১, ৩:১১ অপরাহ্ন

সনত চক্র বর্ত্তী ফরিদপুর প্রতিনিধি : আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের নির্দেশনায় ও ফরিদপুর জেলা ছাত্রলীগের পরামর্শে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মর্তুজা তমালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের কামারগ্রাম মহিলা কলেজের মোড়ে বাসটার্মিনালে স্বাস্থ্য বিধি মেনে বুধবার (৫ মে) পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা, উপজেলা আ’লীগের সদস্য মো. আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুবলীগ নেতা পরশ সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা খান আশিকুজ্জামান রাতুল, সৈয়দ মর্তুজা তমাল প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এছাড়া পথচারী ও উপজেলার বিভিন্ন এতিমখানায়ও এ সময় ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host