রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: সারের ডিলারশীপ বাতিল এবং সার সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তা মোড়ে শৈলকুপাবাসীর ব্যানারে এতে স্থানীয় কৃষক ও এলাকাবাসী অংশ নেয়। এসময় ৫ দফা দাবি জানিয়ে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। 
বিক্ষোভ সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষক সংগঠক অ্যাড. লাবাবুল বাসারের সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্ডু প্রমুখ। এছাড়া রাশেদ আহমেদ, কৃষক আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান, জহুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, ‘প্রতিবছর পেঁয়াজসহ ফসলের মৌসুমে সংকট তৈরি করে উচ্চমূল্যে সার বিক্রি করে সার সিন্ডিকেটকারীরা। ফলে সাধারণ কৃষক বঞ্চনার শিকার হয়। তাই প্রকৃত কৃষকের ডেটাবেইজ করা, সারের সুষ্ঠু বন্টন, সরকারি দামে সরাসরি কৃষক পর্যায়ে সার সরবরাহ, ন্যায্য দাম নিশ্চিত ও প্রান্তিক কৃষকের জন্য সহজ ঋনের ব্যবস্থাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন কৃষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host