রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা উদ্ধার

Reporter Name
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১:৩২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: হেফাজত ইসলামের সাবেক নেতা গ্রেপ্তার মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার বসিলা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান সতত্য নিশ্চিত করে বলেন, সোমবার ঝর্ণার বাবা ওলিয়ার রহমান তার মেয়ের সন্ধান চেয়ে কলাবাগান থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে দুপুরে ঝর্ণাকে বসিলার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পরে বিকেলে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
এদিকে কলাবাগান থানায় করা জিডিতে ঝর্ণার বাবা উল্লেখ করেছেন, মামুনুল হকের অপকৌশলে ঝর্ণার সুখের প্রথম সংসার ভেঙে যায়। একপর্যায়ে জীবনের তাগিদে কাজের সন্ধানে ঝর্ণা ঢাকায় চলে আসে। গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রিসোর্টকাÐের পর তিনি জানতে পারেন, ঝর্ণাকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন মামুনুল হক। দুদিন আগে ঝর্ণা ফোন করে তার নাতিকে (ঝর্ণার বড় ছেলে) জানান, তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। তার ওপর চাপ যাচ্ছে। তাকে জরুরিভিত্তিতে উদ্ধার করতে বলেন। যেকোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে। তিনি ঢাকায় মামুনুল হকের বোনের বাসায় আছেন। ঢাকায় কোথায় আছেন, জানতে চাইলে ফোনের অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি এ ঘটনা ঝর্ণার বড় ছেলের কাছ থেকে জানতে পেরে চরম উদ্বিগ্ন। মামুনুল হকের লোকজন যেকোনো মুহূর্তে ঝর্ণাকে হত্যার পর মরদেহ গুম করতে পারে বলে তার সন্দেহ হচ্ছে। এ অবস্থায় জরুরিভাবে ঝর্ণাকে উদ্ধারের কথা বলেন ওলিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host