রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে মাহিন্দ্রা ও ইজিবাইক সংঘর্ষ নারীসহ আহত-৪

পি কে অলক
Update : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১:১৮ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাটের বাহিরদিয়া কালি মন্দির এলাকায় যাত্রাবাহী মাহিন্দার সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক নারী সহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ফকিরহাট থেকে ছেড়ে যাওয়া রূপসাগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রা যাত্রী রূপসার আইচগাতী গ্রামের মারুফ শেখ (৩০), বাহিরদিয়া এলাকার মারিয়া খাতুন (১৮), বারাশিয়া গ্রামের কেরামত আলী (৪২) ও নৈহাটী গোডাউন মোড় এলাকার মো: মিজানুর রহমান (৪২) আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host