বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাংনিতে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

মোহাঃ শাহীন উল কাদির
Update : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১:৪৫ পূর্বাহ্ন

মোহাঃ শাহীন উল কাদির: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , গাংনী, মেহেরপুর এর আয়োজনে ২০২০/২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আয়তায় উফশি আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান জনাব এম. এ. খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব আর. এম. সেলিম শাহনেওাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাংনী উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ কে. এম. শাহাবুদ্দিন আহমেদ। গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এর ৩১৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি ব্রি ধান ৪৮ জাতের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। বক্তারা বর্তমান কৃষি বান্ধব সরকার এর চলমান বিভিন্ন প্রণোদনা ও কৃষি কার্যক্রম সম্মন্ধে বক্তব্য প্রদান করেন। করোনা পরিস্থিতিতে জরুরি পরিসেবার আয়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host