সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আওয়ামীলীগ নেত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী

Reporter Name
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ১:৩১ অপরাহ্ন

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার একটি বাসায় আওয়ামী লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহতের নাম উমামা বেগম কনক (৪০)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। শুক্রবার মধ্যরাতে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে বারোটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহতের আত্মীয় রুমা বেগম জানান, রাতে আমরা তার নিজ রুমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরো জানান, নিহতের স্বামী ওমর ফারুক তার নিজ রুমে তাকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরো জানান, মিরপুরের ডিওএইচএস ৭৪৩ নম্বর বাসার ফ্ল্যাট নাম্বার ৩/ ডি পূর্বের নিয়ে ভাড়া থাকতেন।পল্লবীর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পারিবারিক কলহে রাতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন স্বামী। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি নিহতের স্বামী জাপান থাকতেন। পাঁচ বছর আগে দেশে আসেন। বর্তমানে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। ফ্ল্যাট নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে কোপায়। এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুককে আটক করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host